ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ

উজানের বৃষ্টিতে হাওরে আগাম বন্যার শঙ্কা, দ্রুত ধান কাটার পরামর্শ

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ এপ্রিল ২০২৬, ৬:১২ অপরাহ্ণ

Link Copied!

উজানে অতিবৃষ্টির কারণে সুরমা, কুশিয়ারা ও বাউলাই নদীর পানি দ্রুত বাড়তে পারে—এমন আশঙ্কায় হাওরাঞ্চলে জলাবদ্ধতা ও আগাম বন্যার পূর্বাভাস দিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। এ পরিস্থিতিতে নিচু এলাকার কৃষকদের দ্রুত পাকা ধান কেটে নেওয়ার অনুরোধ জানিয়ে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উজানের ঢল নামলে অল্প সময়ের মধ্যে হাওরাঞ্চলে পানি বৃদ্ধি পেয়ে ফসল তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই সম্ভাব্য ক্ষতি এড়াতে নিচু এলাকার অন্তত ৮০ শতাংশ পাকা ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রতিবছরই উজানের বৃষ্টির কারণে হাওরাঞ্চলে হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। এ বছরও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা থাকায় আগাম সতর্কতা হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগকেও সমন্বিতভাবে কাজ করে কৃষকদের সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাওর এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা করা যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

আরও ১০ জেলায় রেল সংযোগের পরিকল্পনা সরকারের

মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

কানে চুলকানি হতে পারে গুরুতর সংক্রমণের ইঙ্গিত: বিশেষজ্ঞদের সতর্কতা

আগে ক্লিন, পরে গ্রিন ঢাকাকে গড়ার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে যৌথ উদ্যোগ জোরদারের আহ্বান

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

রাজধানীর বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, কিছু পণ্যের দাম কমেছে

শিগগিরই সারাদেশে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, চরম যানজটে ভোগান্তি

লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনজুড়ে ভারী বর্ষণের আভাস