ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ইউসিবি ও ইসলামী ব্যাংকের জন্য যে সুখবর দিলেন গভর্নর

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ৫:২১ বিকাল

Link Copied!

বেসরকারি খাতের ইউসিবি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে সুখবর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। খুব শিগগিরই এসব ব্যাংকের লোন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই সুখবর দেন।

আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকিং খাতের যে সমস্যা তা কমবেশি সবাই জানেন। খেলাপি ঋণে কয়েকটা ব্যাংকের অবস্থা খুবই খারাপ। ৮৭ ভাগ পর্যন্ত একটা ব্যাংকের খেলাপি ঋণ ছাড়িয়েছে। একটা পরিবারের পাকেটেই গেছে।

গভর্নর বলেন, এখন ব্যাংক রেজ্যুলেশন অ্যাক্ট করা হচ্ছে, যা সরকারি বেসরকারি সব ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বেশ কিছু সরকারি ব্যাংকও সমস্যায় আছে। বেশ কিছু ব্যাংক আমাদের সরাসরি সুপারভিশনে আছে। কোন ব্যাংককে আমরা কীভাবে রেজ্যুলেশনের দিকে নিয়ে যাব তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আহসান এইচ মনসুর বলেন, আমি একটা সুখবর দিতে চাই। একটা হলো ইসলামি ব্যাংক ও ইউসিবি। এই দুইটা ব্যাংক মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে আশা করি। তারা নতুন করে কোনো আর্থিক সাপোর্ট চাচ্ছে না। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। তাদের যেসব বিধিনিষেধ আছে সেগুলো ধীরে ধীরে তুলে নেওয়ার বিষয়ে। তারা লোন দিতে পারছে না, তারা যেন ছোট ছোট লোন দিতে পারে সেটা বিবেচনা করা হচ্ছে। তারা উন্নতির দিকে যাচ্ছে। বাকি ব্যাংকগুলোর বিষয়ে আমাদের সিদ্ধান্তে আসতে হবে। আমরা তাদের অ্যাসেট রিভিউ করছি। আগামী এপ্রিলের মধ্যে আমরা কিছু সিদ্ধান্ত নেব।

সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন- ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত