ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন একাত্তর টিভির সুশান্ত সিনহা

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ নভেম্বর ২০২৪, ৩:৩২ বিকাল

Link Copied!

টেলিভিশন মাধ্যম থেকে বিশেষ ক্যাটাগরিতে ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন একাত্তর টিভির সুশান্ত সিনহা। “হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে ১৭ বছর ধরে ভূয়া পরিচালক লন্ডন প্রবাসী ৫ বাংলাদেশী” তিনি এই অনুসন্ধান নিউজের জন্য অ্যাওয়ার্ডটি পেলেন। এ বছর মোট ১৭টি ক্যাটাগরি বা শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ১৫ জন এবং টেলিভিশনের ৪ জন প্রতিবেদক পুরস্কার পেয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ইআরএফ আমার পরিচিত সংগঠন। আগে থেকেই তাদের সাথে বিভিন্ন কারণে আমার সম্পর্ক রয়েছে। ইআরএফ অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে সূচারুভাবে কর্ম সম্পাদন করছে।

তিনি বলেন, আমরা কি সময় পার করছি আমরা তা দেখছি। আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করবো। আমরা যতো দ্রুততম সময়ে সম্ভব দেশের সংস্কার করবো৷ তবে দ্রুততম সময় বলতে আবার ৩ মাস না আবার সব ঠিক করতে যে ৫ বছর লাগবে এমনটিও নয়৷ আমরা একটা রোডম্যাপ বাস্তবায়ন করে দিয়ে যেতে চাই যেন পরবর্তী যে সরকার আসবে তারা সেই পথ ধরে রাষ্ট্রের দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারে৷

তিনি বলেন, নন প্রফেশনাল সাংবাদিকতা যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সাংবাদিকতার গুণগত মান বজায় রাখতে হবে। সাংবাদিকদের দক্ষতা আরও বাড়াতে হবে।

ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগদের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান কে এ এস মুরশিদ ও প্রশাসক বদিউজ্জামান দিদার।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত