ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

আবারো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শুভেচ্ছাদূত ফেরদৌস

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুন ২০২৪, ৫:৩৯ বিকাল

Link Copied!

২০২৪-২৫ অর্থবছর মেয়াদে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শুভেচ্ছাদূত হিসেবে দ্বিতীয়বারের মতো এক বছরের চুক্তি স্বাক্ষর শেষে ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ বলেন, গত দশ-পনেরো বছর ধরে আমি চেষ্টা করছি ভিন্ন কিছুর সঙ্গে সম্পৃক্ত হতে। তার মধ্যে অন্যতম হলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) কার্যক্রমকে সম্প্রসারণ ও জনসাধারণের কাছে ব্যাপকভাবে পৌঁছানোর লক্ষ্যে ফেরদৌস আহমদের সঙ্গে এক বছরের জন্য চুক্তি স্বাক্ষর করে কর্তৃপক্ষ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস বলেন, যারা ভেজাল দেয়, তারা একদিনে শুধরাবে না, এটা অনুশীলনের বিষয়। তাই নিরাপদ খাদ্যের কাজটা আরো নিষ্ঠার সঙ্গে করতে হবে।

তিনি আরো সরবভাবে নিরাপদ খাদ্য আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আশার কথা জানিয়ে বলেন, শুধু ঢাকাকেন্দ্রিক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা না করে অন্যান্য বিভাগ ও জেলাসমূহেও কার্যক্রম পরিচালনা করতে হবে।

বিকেল তিনটায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিএফএসএ চেয়ারম্যান জাকারিয়া। তিনি ফেরদৌস আহমেদকে সঙ্গে নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, যেহেতু তিনি (ফেরদৌস) এখন নীতি নির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন, তাই আমরা চাইব তিনি যেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে অনেকদূর এগিয়ে নিয়ে যান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্তৃপক্ষের সদস্য জনাব আবু নূর মো. শামসুজ্জামান। তিনি বলেন, এ চুক্তির ফলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভাবমূর্তি জনসাধারণের কাছে আরো উজ্জ্বল হবে।

উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থবছরে ফেরদৌস আহমেদ প্রথমবারের মতো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শুভেচ্ছাদূত হিসেবে কাজ শুরু করেন। ২০২৪-২৫ অর্থবছরের জন্য আবার তাকে শুভেচ্ছাদূত হিসেবে সম্পৃক্ত করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা