ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

আজ বিশ্ব বসতি দিবস: সবার জন্য আবাসনের প্রত্যয়ে নানা কর্মসূচি

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অক্টোবর ২০২৫, ১২:০৭ বিকাল

Link Copied!

আজ বিশ্ব বসতি দিবস। প্রতিবছরের মতো এ বছরও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য- ‘সবার জন্য আবাসন: টেকসই নগর গঠন ও নিরাপদ বসতি’।

দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে নেওয়া হয়েছে নানামুখী কর্মসূচি। এর অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ আয়োজন করা হয়েছে এক আলোচনা সভার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, এবং জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, “নিরাপদ ও টেকসই আবাসন কেবল মাথার উপর ছাদ নয়, এটি মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ের অন্যতম ভিত্তি।”

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জিয়া উদ্যান থেকে র‌্যালি শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে। এছাড়া ৬ ও ৭ অক্টোবর একই কেন্দ্রে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে রিহ্যাব, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, নগর পরিকল্পনা অধিদপ্তরসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নিচ্ছে। তারা আবাসন, নির্মাণ ও নগর উন্নয়নখাতে পণ্য, সেবা ও নতুন প্রযুক্তি প্রদর্শন করবে।

দিবসের মূল আলোচনার অংশ হিসেবে আয়োজিত সেমিনারে ‘সবার জন্য আবাসন’ ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

প্রফেসর ড. সুদিপ্তী বিশ্বাস (এমআইএসটি): “রিজাইলেন্ট কমিউনিটি ওয়েসিস: ইনক্লুসিভ পাবলিক ওপেন স্পেসেস ফর আর্থকোয়েক প্রিপেয়ার্ডনেস”

উষাতন মেহেরা খুশি (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়): “অ্যান অ্যাসেসমেন্ট অব ইনফরমাল সেটেলমেন্ট অ্যান্ড লো-কস্ট হাউজিং ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ: ফেইলর্স, সাকসেস, ফ্যাক্টরস অ্যান্ড এ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট”

হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশ–এর কান্ট্রি ডিরেক্টর: “জার্নি টুওয়ার্ড হাউজিং সলিউশন অ্যামিড দ্য আরবান ক্রাইসিস”

রাজধানীর পাশাপাশি বিভাগ ও জেলা পর্যায়েও দিবসটি পালিত হবে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি, স্মরণিকা প্রকাশ এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯৮৫ সালে জাতিসংঘ প্রথমবারের মতো বিশ্ব বসতি দিবস ঘোষণা করে। এর লক্ষ্য ছিল-সকলের জন্য টেকসই, নিরাপদ ও মানবিক আবাসন নিশ্চিত করা। বাংলাদেশও প্রতিবছর দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করে আসছে, যা শহর ও গ্রাম উভয় অঞ্চলে পরিকল্পিত নগরায়ণের গুরুত্বকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।

Facebook Comments Box

আরও পড়ুন

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রবাসীদের জন্য নতুন ব্যাংক হিসাব সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

আরও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ডুবে ৪০ জনের মৃত্যু

নরসিংদীতে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমলো কত?

তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষে বিপন্ন জনপদ

Phoenix Summit 2026 Set to Kicks Off with Intensive Cyber Security Workshops