ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

আইডিআরএর নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৬, ১০:৩৭ বিকাল

Link Copied!

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তার নিয়োগ অনুমোদন দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ধরনের প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২ মার্চ আইডিআরএর চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করার পর থেকে সংস্থাটির নতুন চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে বীমা খাতে নানা আলোচনা চলছিল। এরই মধ্যে গত ৫ মে চেয়ারম্যান ও সদস্য নিয়োগ সংক্রান্ত আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়। সংশোধিত আইনে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়া হলেও প্রয়োজনীয় অভিজ্ঞতার শর্ত বহাল রাখা হয়।

মীর নাদিয়া নিভিন অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২৫ সালের অক্টোবর মাসে তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের নিরপেক্ষ পরিচালক হিসেবে যোগ দেন। ডেল্টা লাইফের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি এখনও ওই পদে রয়েছেন।

ব্যক্তিগত ও শিক্ষাজীবনে নাদিয়া নিভিনের বেড়ে ওঠা আন্তর্জাতিক পরিমণ্ডলে। অনলাইন ইংরেজি গণমাধ্যম ‘দ্য প্রেস্টিজ’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি জানান, তার জন্ম কুয়েতে। সেখানে ইংরেজি মাধ্যম স্কুলে কিছুদিন পড়াশোনা করার পর চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন।

তিনি ২০০৬ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টো থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

২০০৭ সালের আগস্টে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-তে প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন নাদিয়া নিভিন। পরে বাংলাদেশ সরকারের ‘এটুআই’ কর্মসূচিতেও কাজ করেন।

২০০৯ সালে আন্তর্জাতিক পর্যায়ে তার কর্মজীবনের সূচনা হয়। প্রথমে জার্মানিতে দায়িত্ব পালনের পর নিউইয়র্কে ইউএনডিপির সদর দপ্তরের গ্লোবাল ইলেকশনস টিমের সদস্য হিসেবে কাজ করেন। ওই টিম বিশ্বের বিভিন্ন দেশের ইউএনডিপি কান্ট্রি অফিসকে নির্বাচনসংক্রান্ত নীতিগত সহায়তা প্রদান করত।

২০১৩ সালে আফগানিস্তানে নির্বাচনবিষয়ক প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেখানে নির্বাচন, সংসদ, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, কেন্দ্রীয় প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি এবং লিঙ্গসমতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ করেন।

পরবর্তী সময়ে পাকিস্তানের সাবেক ফেডারেল শাসিত উপজাতীয় অঞ্চল (ফাটা) ও খাইবার পাখতুনখোয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন কর্মসূচিতে কাজ করেন। ২০১৮ সালে মালয়েশিয়ায় নির্বাচন কমিশন, সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্নীতিবিরোধী নীতিনির্ধারণী সংস্থা এবং অন্যান্য জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত ছিলেন।

২০২০ সালের মার্চে তিনি মিয়ানমারে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে ডিজিটাল স্বাস্থ্যসেবা, সীমান্তভিত্তিক টিকাদান কার্যক্রম এবং জাতিসংঘের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মানবাধিকার উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ নতুন গতিশীলতা পাবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত