ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

অস্থির সবজির বাজার, দাম কমছে কাঁচা মরিচের

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ বিকাল

Link Copied!

সরবরাহ বাড়ায় কমছে কাঁচা মরিচের দাম তবে আবারও চড়েছে সবজির বাজার। খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০-৫০ টাকায়। আর অধিকাংশ সবজি দামই কেজিতে ৫০-৬০ টাকার উপরে। দুদিনের ব্যবধানে কেজিতে ৩০-৪০ টাকা দাম কমেছে কাঁচা মরিচের। খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০-৫০ টাকায়।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান ও হাতিরপুলসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের শেষদিকে এসে বাজারে মরিচের সরবরাহ বেড়েছে। তাই দাম কিছুটা কমছে। আর ক্রেতারা বলছেন, শুধু কাঁচা মরিচের দাম কমলেই হবে না, অন্যান্য পণ্যের দাম কমাও জরুরি।

এদিকে, চড়েছে সবজির বাজার। অধিকাংশ সবজির দামই কেজিতে ৫০-৬০ টাকার উপরে। বেগুন কেজিতে ৬০-৮০ টাকা, পটোল ৫০-৬০ টাকা, টমেটো ১২০-১৪০ টাকা, আর করলা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা-বিক্রেতারা বলছেন, দু-একটির দাম ওঠানামা করলেও বাড়তির দিকে সব ধরনের সবজির দাম। এতে সাধারণ ভোক্তাদের নাভিশ্বাস উঠার অবস্থা।

Facebook Comments Box

আরও পড়ুন

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যেকোনো দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

পোলট্রি মরগির মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

দাবানলের থাবায় প্রাণহানির পাশাপাশি বিপন্ন জীববৈচিত্র্য

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি