ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

অভিযান চলবে অনুমোদনবিহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মার্চ ২০২৪, ৮:০৭ বিকাল

Link Copied!

ঢাকাসহ সারাদেশে চলমান বিধি-বহির্ভূত ও অনুমোদনবিহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার জেলাপ্রশাসক সম্মেলন ২০২৪ এর প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অধিবেশনে স্বাস্থ্য সেবা বিভাগ সম্পর্কিত আলোচিত উল্লেখযোগ্য বিষয়সমূহ হলো, সারাদেশে ১৭টি ট্রমা সেন্টারে জনবল নিয়োগ, সরকারি হাসপাতালগুলোতে অনলাইন টিকেট সিস্টেম চালু করার সিদ্ধান্ত হয়।

এছাড়াও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের দু’টি নির্মাণাধীন ভবন দ্রুত সম্পন্ন করা, MATS (Medical Assistant Training School) সমূহে শিক্ষক ও কর্মচারী দ্রুত নিয়োগের বিষয়টি আলোচনা হয়েছে জেলাপ্রশাসক সম্মেলনে।

পাশাপাশি সম্মেলনে ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দ্রুত জনবল নিয়োগ এবং ২৪/৭ সেবা প্রদান নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা হয়েছে; একইসঙ্গে দেশের সকল উপজেলায় পর্যায়ক্রমে সমন্বিত মা ও শিশু স্বাস্থ্য সেবার মাধ্যমে বাসাবাড়ির পরিবর্তে চিকিৎসা কেন্দ্রে প্রসব সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা