ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

অবৈধ চিকিৎসা বন্ধে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মার্চ ২০২৪, ৫:০২ বিকাল

Link Copied!

সারাদেশে ভূয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের তদারকি করে প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ওসমানী মেডিকেলে আমি আগেও এসেছি। তবে আজকে আসছি অন্য একটি দায়িত্ব নিয়ে। এখানেও মেঝেতে রোগী। এখানের কিছু সমস্যা আমি চিহ্নিত করতে পেরেছি। আমাদের এখানে জনবল অভাব। উপজেলাগুলোতে আমরা যদি ঠিকমত চিকিৎসা সেবা দিতে পারি তাহলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীরা মেঝেতে শুয়ে থাকবে না। এই সমস্যা একদিনে সমাধান করা সম্ভব হবে না। আমি চেষ্টা করছি পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করতে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা তো শুধু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব না। এসব সমস্যার জন্য ওই এলাকার স্থানীয় সংসদ সদস্য ও চেয়ারম্যানদের এগিয়ে আসতে হবে। তারা যদি এসব বিষয় পরিদর্শন করেন এবং সমস্যা চিহ্নিত করে আমাদেরকে প্রতিবেদন দেন তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

এর আগে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহিঃবিভাগ ঘুরে দেখেন। এসময় রোগীদের সাথে কথা বলেন। এছাড়া হাসপাতালের নানা সঙ্কট নিয়েও কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা