ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

অপুষ্টি প্রতিরোধে সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে আইএসডির অংশীদারত্ব

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ নভেম্বর ২০২৪, ১০:৫৯ সকাল

Link Copied!

সুবিধাবঞ্চিত মানুষের ভিটামিন ও খনিজের অভাব থেকে উত্তরণে সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারত্ব করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। এর আওতায় স্কুল ক্যাম্পাসের ভার্টিক্যাল গার্ডেন থেকে উৎপাদিত সবজি দেশজুড়ে সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করা হবে। স্কুলটির ‘সার্ভিস স্যাটারডে’ অনুষ্ঠান থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সাজেদা ফাউন্ডেশনের আরবান পোভার্টি এলেভেশন প্রোগ্রামের সিনিয়র কো-অর্ডিনেটর আফওয়াজা রহমান এ বিষয়ে হাতেকলমে দিক নির্দেশনা দেন। এসময় আইএসডির শিক্ষার্থী ও কর্মীরা পুষ্টি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পালংশাক, সরিষা শাক, টমেটো, বেগুন ও মরিচের মতো বিভিন্ন পুষ্টিকর সবজি আবাদ করে।

প্রান্তিক এলাকায় অপুষ্টি প্রতিরোধ করা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।

শুরুতে সাজেদা ফাউন্ডেশনের সুদিন প্রোগ্রামের সহযোগিতায় মালিবাগ বস্তির ৩০টি পরিবারকে সবজি দেবে আইএসডির শিক্ষার্থীরা। পরে এসব সবজি ১০০ পরিবারের মাঝে বিতরণ করবে তারা। আগামী বছর দেশের ২৫০ পরিবারের মাঝে এসব সবজি বিতরণ করা হবে।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার সিএএস কো-অর্ডিনেটরের হেড অব সায়েন্স চার্লস গুম্বা বলেন, বাংলাদেশের অপুষ্টিজনিত সমস্যা এবং অর্থনৈতিক ও পুষ্টিগত বাস্তবতা সম্পর্কিত বোঝাপড়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা অনন্য উদাহরণ তৈরি করেছে। ভার্টিক্যাল গার্ডেনের এই উদ্যোগ চাষাবাদের বাস্তব দক্ষতা তৈরি করবে এবং দেশজুড়ে পুরো আইএসডি কমিউনিটির মাঝে ইতিবাচক প্রভাব তৈরিতে ভূমিকা রাখবে।

সাজেদা ফাউন্ডেশনের পার্টনারশিপ অ্যান্ড ফান্ড রেইজিং কো-অর্ডিনেটর ফারহিন আহমেদ টুইংকেল বলেন, আইসিডিডিআরবির হিসাব অনুযায়ী, ৩৫ শতাংশ জনগোষ্ঠী খাদ্য অনিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন। প্রায় ৬ লাখ শিশু মারাত্মক অপুষ্টিজনিত প্রভাবের মধ্যে রয়েছে। দেশের জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে পুষ্টি সরাসরি জড়িত; আর এটিকে যথাযথভাবে সামাল দিতে সক্ষম হওয়া সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলে। আইএসডি’র সঙ্গে এ ধরনের উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত গর্ববোধ করছি।

Facebook Comments Box

আরও পড়ুন

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগ

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু