ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩০ বিকাল

Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা এবং উপদেষ্টা পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী/স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা, উপদেষ্টা পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী বা স্বামীদের সম্পদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এতে সাবেক উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সম্পদ বিবরণীও যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী/স্বামীর ২০২৪ সালের ৩০ জুন ও ২০২৫ সালের ৩০ জুনের সম্পদ বিবরণী জনসম্মুখে প্রকাশ করা হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এবার এই সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

সম্পদ বিবরণীর বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট লিংকে ক্লিক করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

https://objectstorage.ap-dcc-gazipur-1.oraclecloud15.com/n/axvjbnqprylg/b/V2Ministry/o/office-cabinet/2026/1/180e7fd6-38be-4762-ad14-080b8170964d.pdf

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত