ঢাকাশনিবার , ১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অধিকার আদায়ে মহান মে দিবসে বিএটিবির শ্রমিকরা রাজপথে

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মে ২০২৫, ১১:১৬ বিকাল

Link Copied!

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে। নিপীড়িত, নির্যাতিত ও অসহায় শ্রমিকরা আজকের এই দিনটিকে তাদের মুক্তির হিসেবে মনে করলেও তারা তাদের অসহায়ত্ব ও বৈষম্য থেকে কখনোই বেরিয়ে আসতে পারেনি। তেমনই  (১-মে) বৃহস্পতিবার এই দিনেও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কুষ্টিয়া চৌড়হাস লীফ ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, আজ মহান মে দিবস আমাদের মতো নির্যাতিত নিপীড়িত এবং অবহেলিত শ্রমিকদের জন্য আজকের এই দিনটি ধার্য করা হয়েছে, যাতে করে আমরা আমাদের অধিকার ফিরে পাই এবং বৈষম্য থেকে বেরিয়ে এসে মহান মে দিবসের সুফল আমরা ভোগ করতে পারি, কিন্তু আমরা যেখানে কর্ম করি সেই প্রতিষ্ঠান বিএটিবি আমাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করেছে সেই ২০১২ সাল থেকে, এমনকি ২০২৩ সালে আমাদের ৫ ভাইকে বিনা কারণে চাকরি থেকে বাদ দিয়েছে, ২০২৪ সালে আরও ১১ জনকে এভাবেই বাদ দিয়েছে, কথায় কথায় যেকোনো কারণে আমাদের যে কাউকে যেকোনো সময় চাকরি থেকে বাদ দিতে দ্বিধা করে না তারা। আজকের এই মহান দিনটিতে আমরা আমাদের ন্যায্য দাবি ২২ দফা আদায়ের লক্ষ্যে ফ্যাক্টরির সামনে রাস্তায় অবস্থান নিয়েছি, কিন্তু আমাদের আজকের এই দিনটিতে পরিবারের সাথে সময় দেয়ার কথা ছিলো, তারা বলেন আমরা এখানে ১৪৬ জন শ্রমিক রয়েছি আমাদের বেতন নাই চাকরি নাই, আমরা এক একজন ৫ থেকে ৭ লক্ষ টাকা ঋণী রয়েছে কোম্পানি আমাদের খোঁজ রাখেনা।

অবস্থান কর্মসূচি পালন করা শ্রমিকরা মে দিবস উপলক্ষে এদিন জেলা প্রশাসকের র‍্যালিতে অংশগ্রহণ করে।

অবস্থান কর্মসূচিতে শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী ২০১২ সাল থেকে কোম্পানির পাওনা মুনাফা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, এক নিয়োগপত্র, আইন বহির্ভূত বাইরে রাখা শ্রমিকদের চাকুরীতে পুনর্বহানসহ ২২দফা দাবি পুরোনের জন্য অবস্থান কর্মসূচি পালন করে চলেছি। শ্রমিকরা বলেন, আমাদের এই দাবী সম্পন্ন যুক্তিগত এবং সরকার আমাদের এই দাবি পূরণের জন্য ২২ দফা দাবির প্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পর গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে শ্রমিকদের দাবি দাওয়াসমূহ ৩ কর্মদিবসের (২২ এপ্রিল) মধ্যে আইনগত ব্যবস্থা নিতে নিলুফা ইয়াসমিন উপসচিব স্বাক্ষরিত একটি চিঠিতে প্লান্ট ম্যানেজার, জি,এল,টি প্লান্ট বরাবর নির্দেশ প্রদান করা হয়।

কিন্তু সরকারের সেই নির্দেশনাও এই কোম্পানির কর্মকর্তারা কর্ণপাত করেনি। তবে অবস্থানরত শ্রমিকরা বলেন আমাদের ২২ দফা দাবি সম্পূর্ণ যৌক্তিক, সে কারণেই সরকার আমাদের দাবি মেনে নিতে কোম্পানির কর্মকর্তাদের নোটিশ জারি করেছেন, তাই আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

খোঁজ নিয়ে জানা গেছে, ২২ দফা দাবি আদায়ে এপ্রিল ২০২৫ এর ২৩ তারিখ বুধবার সকাল ৬টা থেকে শ্রমিকরা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের কুষ্টিয়া চৌড়হাস লীফ ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে করে আসছে বিএটিবির মৌসুমী শ্রমিকরা।

শ্রম আইন লঙ্ঘন করে মৌসুমী শ্রমিকদের বাদ রেখে ঠিকাদারি শ্রমিক নিয়ে ২৪ এপ্রিল এবারের ২০২৫ সালের মৌসুম শুরুর উদ্যোগ নিয়েছিল ফ্যাক্টারিটি, কিন্তু শ্রমিকদের কঠোর অবস্থান কর্মসূচি পালনের কারণে মৌসুমের কার্যক্রম শুরু করতে পারেনি বিএটিবি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সরকারি নির্দেশনা অমান্য করে বহুজাতিক তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠান কুষ্টিয়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লীফ ফ্যাক্টরি ২০০৬ সালের শ্রম আইন লঙ্ঘনের দায়ে খুলনা বিভাগীয় শ্রম আদালতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার নামে মামলা দায়ের করেছে কুষ্টিয়ার কলকারখানা অধিদপ্তর।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন।

সেই দিনটিই অনুসরণ করে আজও বিএটির শ্রমিকরা তাদের অধিকার আদায়ে কুষ্টিয়া ফ্যাক্টরি সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

পরিবহনে ধূমপান ও নেশা জাতীয় দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ করল বিআরটিসি

640 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪