ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

৮ বছরের সাফল্যে ভিভো, পুরস্কারে ভরা উদযাপন!

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ নভেম্বর ২০২৫, ৬:৪৪ বিকাল

Link Copied!

বাংলাদেশের বাজারে সফলভাবে আট বছর পূর্ণ করতে চলেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এই দীর্ঘ সময়ে ভিভো শুধু প্রযুক্তির অগ্রগতিই দেখায়নি, অর্জন করেছে কোটি গ্রাহকের আস্থা। সব বয়সী মানুষের চাহিদা মিটিয়ে, বিশেষত বাংলাদেশের তরুণদের পাশে থেকে তৈরি করেছে স্মার্ট জীবনযাত্রার নতুন মানদণ্ড।

যাত্রার শুরু থেকেই ভিভোর মূলমন্ত্র ছিল উদ্ভাবন, মান ও আস্থা। এই মন্ত্রকে ধারণ করেই ভিভো বাংলাদেশে স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং উদ্ভাবনী ফিচারের মাধ্যমে ক্রেতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ভিভো এখন কেবল একটি ব্র্যান্ড নয়, এটি দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে নির্ভরতা ও পছন্দের প্রতীক।

গ্রাহকদের ভালোবাসা এবং আট বছরের সাফল্য উদযাপনের অংশ হিসেবে ভিভো এনেছে বিশেষ উপহার ও অফার। প্রিয় গ্রাহকদের জন্য ঘোষণা করা হয়েছে ৮ম বার্ষিকী উদযাপন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে অফলাইনে।

এই ক্যাম্পেইনের মাধ্যমে ভিভোর যেকোনো আউটলেট থেকে ভিভো ওয়াই২১ডি, ওয়াই২৯, ওয়াই৪০০, ভি ৬০, ভি৬০ লাইট এবং এক্স২০০ মডেলগুলো ক্রয় করলেই মিলবে লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। মেগা গিফট হিসেবে পাওয়া যাবে এক্স২০০ এ ৭০,০০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ। তবে, অফারটি উপভোগ করা যাবে ক্রয়ের ৭ দিনের মধ্যে এবং এটি শুধুমাত্র এককালীন নগদ পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য (ইএমাই প্রযোজ্য নয়) ।

এছাড়াও, লাকি ড্র এ গ্রাহকরা জিতে নিতে পারবেন রিরো ডাব্লিউ১০, এল১৮ ইয়ারবাড বা রিরো এস৯০ পাওয়ারব্যাঙ্ক। পাশাপাশি থাকবে ২ বছরের বাড়তি ওয়ারেন্টি, ভিভোর অরিজিনাল হেডফোন, রিরো টি১০০, রিরো এফ২০ এবং রিরো বি৩০ নেকব্যান্ড।

৮ম বার্ষিকী উপলক্ষে ভিভো ওয়াই৪০০ মডেলে থাকছে বিশেষ ২,০০০ টাকার মূল্যছাড়, যা গ্রাহকদের জন্য অফারটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

অনলাইনেও গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। সোশ্যাল মিডিয়ায় #vivoshare&win12lac এবং #vivo8thYearAnniversaryBD দিয়ে ভিভোর অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্টার শেয়ার করলে প্রতিদিনই মিলবে পুরস্কার এবং গ্র্যান্ড র‍্যাফেলে অংশ নেওয়ার সুযোগ! যেখানে পুরস্কার হিসেবে থাকছে ৮ গ্রাম স্বর্ণ, ভিভো স্মার্টফোন এবং আরও অনেক আকর্ষণীয় উপহার! উভয় ক্যাম্পেইনে শর্তাবলী প্রযোজ্য।

তাই এখনই আপনার নিকটস্থ যেকোনো আউটলেট থেকে পছন্দের স্মার্টফোনটি কিনুন, লাকি ড্র-তে অংশ নিন এবং জিতে নিন ক্যাশব্যাক, বাড়তি ওয়ারেন্টি ও আকর্ষণীয় সব পুরস্কার! সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন ভিভোর অফিশিয়াল পেইজে। চলুন, একসাথে ভিভোর ৮ম বার্ষিকী উদযাপন করি এবং মুহূর্তটিকে করে তুলি আরও বিশেষ!

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু