ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ৩:৩৪ বিকাল

Link Copied!

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুজন আহত হওয়ার পাশাপাশি বেশ কিছু এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টা ২২ মিনিটে দেশটির কুমামোতো প্রিফেকচারে এই ভূমিকম্প অনুভূত হয়। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমামোতোর আমাকুসা-আশিকিতা অঞ্চলে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার।

জাপানের নিজস্ব ভূমিকম্প তীব্রতা স্কেলে (০ থেকে ৭) কুমামোতোর কিছু এলাকায় কম্পনের তীব্রতা ‘লোয়ার ৫’ রেকর্ড করা হয়েছে। কিউশু দ্বীপ ছাড়াও পার্শ্ববর্তী শিকোকু এবং হনশু দ্বীপের কিছু অংশেও কম্পন অনুভূত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর নিরাপত্তার স্বার্থে মিনামাতা ও কুমা পৌরসভার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ (ইভাকুয়েশন অর্ডার) দেওয়া হয়েছে।
এদিকে ভূমিকম্পের প্রভাবে রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়। হাকাতা ও কাগোশিমা-চুও স্টেশনের মধ্যে চলাচলকারী কিউশু শিনকানসেন বুলেট ট্রেনের অন্তত ৮টি সেবা স্থগিত করা হলে প্রায় ৫ হাজার ৬০০ যাত্রী দুর্ভোগে পড়েন।

জাপানের আবহাওয়া সংস্থা বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, আগামী প্রায় এক সপ্তাহের মধ্যে একই মাত্রার আরও একটি ভূমিকম্প বা আফটারশক আঘাত হানতে পারে। তাই স্থানীয়দের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঘূর্ণিঝড় ‘আকভান’ নিয়ে নতুন সতর্কবার্তা, বিপদে পড়তে পারেন যারা

হিমালয়ের হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, আরও কমতে পারে তাপমাত্রা

৬০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ব্রিজ, সংস্কারের দাবিতে মানববন্ধন

অবশেষে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে আন্তনগর ট্রেন, আজ উদ্বোধন

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

ঢাকায় মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মিয়ানমারের খনি বর্জ্যে থাইল্যান্ডের নদী দূষণ, চুক্তি হলেও কমেনি সংকট

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ দূতের আহ্বান

তীব্র খরাতেও টিকে থাকবে চা গাছ, নতুন জাতের খোঁজ

তামাক নিয়ন্ত্রণে কৌশলগত যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত