ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

৩৫০ কর্মী নিয়ে সুন্দরবনে ডেল্টা লাইফের আনন্দভ্রমণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ এপ্রিল ২০২৬, ৩:১২ বিকাল

Link Copied!

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের নৈসর্গিক পরিবেশে চার দিনের এক বর্ণাঢ্য সফর শেষ করেছে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের ‘গণ-গ্রামীণ বীমা’ ডিভিশন। গত ০৬ এপ্রিল থেকে ০৯ এপ্রিল পর্যন্ত আয়োজিত এই শিক্ষা ও আনন্দ ভ্রমণে প্রতিষ্ঠানটির প্রায় ৩৫০ জন উন্নয়নকর্মী ও কর্মকর্তা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠকর্মীদের কাজের একঘেয়েমি দূর করা, প্রকৃতির সান্নিধ্যে মানসিক প্রশান্তি এবং কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ সফরের আয়োজন করা হয়।

সুন্দরবন ভ্রমণের প্রাক্কালে ৬ এপ্রিল খুলনার ডেল্টা লাইফ টাওয়ারের কনফারেন্স হলে এক উদ্বোধনী সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের স্বাগত জানান কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও জনাব মিলটন বেপারী, এফসিএ। এ সময় কেন্দ্রীয় উন্নয়ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন জোন অপারেশন সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চারদিনের এই ভ্রমণে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ নিয়ে সচেতনতামূলক নানাবিধ স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শনের মধ্য দিয়ে সুন্দরবন রক্ষায় সচেতন থাকার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত