ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা

প্রতিবেদক
admin
১৭ জুন ২০২৪, ৫:১২ অপরাহ্ণ

Link Copied!

ঈদের দিন দুপুরে বর্জ্য অপসারণের বিষয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ২৪ ঘণ্টার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তার অনেক আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে সক্ষম হবো।

তিনি বলেন, ‘দুপুর ২টার আগেই দক্ষিণ সিটির ১ নম্বর ওয়ার্ড থেকে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।’

এদিকে দক্ষিণ সিটির ওয়ার্ড কাউন্সিলরা জানিয়েছেন, তারা ২৪ ঘণ্টার আগেই সব বর্জ্য অপসারণ করবেন। এ লক্ষ্যে তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ব্যস্ত সময় পার করছেন।

সোমবার (১৭ জুন) দুপুর ২টার দিকে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা সরেজমিনে দেখা যায়, সিটি করপোরেশনের পরিছন্নতা কর্মীরা অলিগলি এবং মূল সড়ক থেকে কোরবারি পশুর উৎপাদিত বর্জ্য পরিষ্কার করছেন। এরমধ্যে ১, ৩, ১৩, ১৮, ২৪, ২৬, ২৯, ৩৯, ৪১, ৪২, ৫৩, ৫৫, ৫৬, ৫৭ এবং ৭৪ নম্বর ওয়ার্ড উল্লেখযোগ্য।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ২৪ ঘণ্টায় দক্ষিণ সিটির পশুর হাটের বর্জ্য ও কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন। ডিএসসিসির লাইভ মনিটরিংয়ের মাধ্যমে দেখা যায়, রাজধানীবাসীকে মেয়রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পুরোদমে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চলমান আছে।

দক্ষিণ সিটির ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হক এবং ১৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শেফালি আক্তার জানান, মেয়রের নির্দেশনা অনুযায়ী, কোরবানির জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। ২৪ ঘণ্টার আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণের করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনসহ বেশ কয়েকটি ওয়ার্ডে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদের খাবারের ব্যবস্থা করেছেন কাউন্সিলরা। তাদের এমন উদ্যোগের অভিভূত পরিচ্ছন্নতা কর্মীরা।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers