ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ অগাস্ট ২০২৬, ১০:২৫ সকাল

Link Copied!

চলমান বর্ষা মৌসুমে দেশের ১০টি সিটি করপোরেশন এলাকার রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ উদ্যোগের আওতায় ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীর মতো প্রধান নগর এলাকাগুলো রয়েছে।

দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে বাংলালিংক বর্ষাকালে জীবিকার তাগিদে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ চালিয়ে যাওয়া নিত্যদিনের কর্মজীবী মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে। রিকশা ও ভ্যানচালকদের মতো অনেকেই প্রবল বৃষ্টির মধ্যেও কাজ করতে বাধ্য হন এবং প্রায়ই পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সবচেয়ে বেশি প্রয়োজন যাঁদের, তাঁদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির মতে, দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে তাদের ভূমিকা শুধু সংযোগসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং প্রয়োজনের সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে কমিউনিটির জন্য অর্থবহ ও ইতিবাচক অবদান রাখাও তাদের অঙ্গীকার।

এ উদ্যোগ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “আমরা সবসময় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলি। এই উদ্যোগ সেই ভাবনারই বাস্তব রুপ। শ্রমজীবী এসব মানুষ বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের শহরগুলোকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি রেইনকোট হয়তো ছোট একটি উদ্যোগ, তবে এর মাধ্যমে তাদের পরিশ্রমকে আমরা সম্মান জানাচ্ছি। একই সঙ্গে এ উদ্যোগ মানুষের কল্যাণে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিরও প্রকাশ।”

প্রতিকূল আবহাওয়ায় এ ধরনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে দেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিতে ও জনকল্যাণে ভূমিকা রাখার বৃহত্তর লক্ষ্যকে এগিয়ে নিচ্ছে বাংলালিংক। প্রতিষ্ঠানটি তাদের প্রাত্যহিক কার্যক্রমের সঙ্গে করপোরেট সামাজিক দায়বদ্ধতাকে আরও নিবিড়ভাবে যুক্ত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, যাতে সমাজের সব শ্রেণির মানুষ এর মাধ্যমে উপকৃত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছানোর তাগিদ কৃষিমন্ত্রীর

Tourism Fair Concludes with Tk 43 Crore in Business Over Three Days

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা