ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

হিমালয়ের ঠান্ডা বাতাসে কাঁপছে পঞ্চগড়, বাড়ছে শীতের প্রকোপ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ সকাল

Link Copied!

হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। কয়েক দিন ধরে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। হিমেল বাতাস ও বাড়তি আর্দ্রতার কারণে সকালবেলায় অনুভূত হচ্ছে কনকনে শীত। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের উজ্জ্বল রোদে কিছুটা স্বস্তি ফিরছে জনজীবনে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) একই সময়ে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

শীতের প্রকোপ বাড়লেও জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হচ্ছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। চা-বাগান, পাথর ও বালু উত্তোলন এলাকা এবং নদীঘাটে দেখা গেছে শ্রমিকদের কর্মব্যস্ততা। ভ্যানচালক, দিনমজুর ও রিকশাচালকেরা জানান, সকালে ঠান্ডার তীব্রতা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলায় কাজ করতে কিছুটা স্বস্তি পাচ্ছেন তারা।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের ঝুঁকিও বাড়ছে। স্থানীয় স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, এ সময়ে সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে সতর্ক থাকা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দারা জানান, তেঁতুলিয়ায় শুধু রাতেই নয়, সকাল ও সন্ধ্যাতেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সকালে সূর্য উঠলেও হিমেল বাতাসের কারণে অনেকেই আগুন জ্বালিয়ে হাত-মুখ গরম করছেন। তবে দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা স্বস্তি মিলছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় তেঁতুলিয়ায় আগেভাগেই শীতের অনুভূতি দেখা দেয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ ফ্লাইট, বিপাকে যাত্রীরা!

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

তাজমহল ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ শিক্ষার্থীর

পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া, জানাল অধিদপ্তর

প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২

শিশুখাদ্য তৈরিতে ভয়ংকর অনিয়ম, কারখানাকে জরিমানা

হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়, আরও কমতে পারে তাপমাত্রা

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি!

পরপর দুইবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ