ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হাসপাতালে ডাক্তারদের অবহেলা আমি সহ্য করবো না : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
admin
৯ জুন ২০২৪, ৩:৫৭ অপরাহ্ণ

Link Copied!

সরকারি হাসপাতালে ডাক্তারদের অবহেলা সহ্য করবেন না বলে সাফ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সিলেটে কয়েকজনকে কর্মস্থলে না পেয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। আজ রোববার (০৯ মার্চ) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

বিএসআরএফ’র সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

কর্মস্থলে ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সিলেটে যাদেরকে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছি সাথেসাথে সাসপেন্ড করেছি। আমার পরিকল্পনা আছে ঢাকার বাইরে কিছু হাসপাতালে যাব।’

‘মুশকিল হলো কি কোন না কোনভাবে সবাই জেনে যায় আমি আসবো! কারণ একজন মন্ত্রী যখন কোথাও যায় তার প্রটোকল এমন থাকে…আমি বলছিলাম দরকার হলে আমি সিএনজি করে চলে যাই। তাও যাই।”

মন্ত্রী বলেন, ‘তবে আমি এ একটা কাজ করি। ধরুন আমি রংপুর যাব। রংপুর গিয়ে প্রথম দিনই করব না। হঠাৎ করে ওইখানে গিয়ে ডিসিসান নিয়ে আমি হাসপাতালে যাবো।’

মন্ত্রী আরও বলেন, ‘চিকিৎসা এমন একটি বিষয়, চিকিৎসায় নেগ্লেজেন্সি কিংবা চিকিৎসায় গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোন সুযোগ নেই। অতএব এ ব্যাপারে কোন গাফিলতি বা কোন নেগ্লেজেন্সি আমি সহ্য করব না।’

ঢাকা মেডিকেলে সাংবাদিকদের সাথে যেন বৈষম্য বা বিবাদ না হয় অনুমতি ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না-এ প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ নোটিশ জারি করেছেন। এ নিয়ে সাংবাদিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পরিচালকের এ নোটিশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি আজকে সকালে পরিচালককে ফোন করেছিলাম যে কেন এ রকম একটি ঘটনা হচ্ছে। আমার কাছে কিছু রং ইনফরমেশন আজ আসছে। পরিচালক আমাকে বললেন, স্যার আপনার সঙ্গে আমি দেখা করব। তিনি কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন।’

“আমি ওনাকে যেটা বলেছি যে, দেখেন, সাংবাদিকদের তাদের মতো কাজ করতে বলেন। এখানে যেন কোনরকম বৈষম্য বা কোনরকম বিবাদ না হয়। এটা আমি উনাকে স্পষ্ট করে বলে দিয়েছি।”

মন্ত্রী বলেন, ‘তবে একটা কথা সত্যি আমি নিজেও ফেস করি। অনেক সময় দেখা যায় আমরা যখন রোগী দেখি…আমার ক্ষেত্রে আমি অনেক সাংবাদিকদের সঙ্গে… এত বড় বড় মেসিভ ঘটনা বাংলাদেশ ঘটেছে, নিমতলী থেকে শুরু করে যেগুলো আমি ট্যাকেল করেছি।’

সামন্ত লাল সেন বলেন, ‘ওইটা একটু নিজেকে ইয়ে করে ট্যাকেল করতে হয়। সেটা আমিও ওনাকে (ঢামেক পরিচালক) বলেছি, এখানে যেন সাংবাদিকদের সঙ্গে কোন খারাপ আচরণ না করা হয়। এটা আমি সকালে উনাকে ডেকে বলে দিয়েছি।’

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ