ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হাজারীবাগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলো ২০৩ জন

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ ডিসেম্বর ২০২৩, ২:১৬ বিকাল

Link Copied!

স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২য়, ডিএসসিসি, পিএ-৩ এর নগর মাতৃসদন কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন বয়সী মোট ২০৩ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

নগর মাতৃসদন এর শিশু-বিশেষজ্ঞ মোস্তাকিম আহমেদ এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি দল গত শনিবার (৯ ডিসেম্বর’২৩ ) হাজারীবাগের, নগর মাতৃসদন কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্য সেবা প্রদান করে।

এর আগে স্বাস্থ্য ক্যাম্পটি উদ্বোধন করেন ঢাকা আহছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ প্রফেসর ড. কাজী শরীফুল আলম। তিনি বলেন, ‘হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) মূলত বৈষম্যহীন সমাজেরই স্বপ্ন দেখতেন, তিনি সর্বদা দরিদ্র নিপীড়িত মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে স্রষ্ঠার নৈকট্য লাভের সাধনা করেছেন।’

উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রূবাইয়া ও সমাপনী বক্তব্য রাখেন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক ডা: নায়লা পারভীন। ক্যাম্পটির সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লিনিক ম্যানেজার ডা: ইশরাত শারমিন।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯