ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

স্বাস্থ্যখাতের জন্য যা যা প্রয়োজন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুন ২০২৪, ১:১২ বিকাল

Link Copied!

দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করব। রাতারাতি না পারলেও এ খাতকে আরও উন্নত করার জন্য যা যা করা প্রয়োজন তা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ‘শহীদ শামসুননেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের’ জন্য যা যা করা দরকার তা সব করা হবে এমন আশ্বাসের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে অ্যাম্বুলেন্সের ঘাটতিও কমানো হবে।

বুধবার (২৬ জুন) ঢাকায় ‘শহীদ শামসুননেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ’ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের আরবান হাসপাতালগুলোতে যদি ব্লাড প্রেশার ও ডায়াবেটিস পরীক্ষা-নীরিক্ষা করার ব্যবস্থা রাখা যায়, তাহলে বড় বড় রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, ডেঙ্গু একটি আতঙ্কের নাম তাই এর চিকিৎসার জন্য দেশের প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবুও এটি যেন না নয়, সেজন্য সবাইকে সচেতন হতে হবে বলেও জানান তিনি।

এদিকে একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অতি দ্রুত এ স্বাস্থ্য কেন্দ্রসহ স্বাস্থ্যখাতে পর্যাপ্ত জনবল, প্রয়োজনীয় সরঞ্জাম এবং অ্যাম্বুলেন্সসহ মানস্মমত সেবা দেয়ার জন্য যা যা দরকার, সেসব নিশ্চিত করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

এ অনুষ্ঠানে মেয়র ফজলে নূর তাপস ছাড়াও ঢাকা-১০ এর সংসদ সদস্য ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা