ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সিইটিপি ও ট্যানারিগুলোতে কমপ্লায়েন্স নিশ্চিতকরণের নির্দেশ শিল্প সচিবের

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ডিসেম্বর ২০২৩, ৭:১১ বিকাল

Link Copied!

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা আগামী ঈদ-উল-আযহার পূর্বেই সাভারের হেমায়েতপুরে অবস্থিত
বিসিক চামড়া শিল্প নগরীর সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) ও ট্যানারীগুলোতে কমপ্লায়েন্স নিশ্চিতকরণের নির্দেশ প্রদান করেছেন। তিনি সিইটিপি সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিতের লক্ষ্যে ইফ্লুয়েন্ট বিল এবং পানির বিল আদায় শতভাগে উন্নীতকরণে জোর দেয়ার নির্দেশ দেন। সিইটিপির পাশাপাশি ট্যানারিগুলোর কমপ্ল্যায়েন্স নিশ্চিতকরণে পরিদর্শন দল গঠন করে নিয়মিত ট্যানারি পরিদর্শনপূর্বক ট্যানারি মালিকগণকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার নির্দেশ প্রদান করেন।

আজ মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরে অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরী পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি শিল্প নগরী কার্যালয়ের সম্মেলন কক্ষে বিসিক ও সিইটিপি পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েসটেজ ট্রিটমেন্ট প্লান্ট কোম্পানি লিমিটেড (DTIEWTPCL) এর কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাথে শিল্পনগরী ও সিইটিপির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বিসিক ও সিইটিপি পরিচালনাকারী প্রতিষ্ঠান DTIEWTPCL এর পক্ষ হতে শিল্প নগরীর প্লটের লীজ ডীড সম্পাদন, সিইটিপির সমস্যা ও সমস্যা উত্তরণে সম্ভাব্য সমাধানের বিষয়ে সিনিয়র সচিবকে অবহিত করা হয়।

আগামী ঈদ-উল-আযহার পূর্বেই সিইটিপির সার্বিক প্রস্তুতি সম্পন্নসহ কমপ্ল্যায়েন্স অর্জনে ওয়ার্ক প্ল্যান দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে তিনি বলেন, যথাযথভাবে চামড়া প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে ঢাকায় আরেকটা এবং আঞ্চলিক পর্যায়ে আরো দুটি সিইটিপি স্থাপনের চেষ্টা চলছে।

যেসব ট্যানারি প্লট নিয়ে দীর্ঘদিন ফেলে রেখেছে তাদের প্লট দ্রুত বাতিল করে নতুন উদ্যোক্তাদের দেয়ার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। নতুনভাবে প্লট বরাদ্দের ক্ষেত্রে নারী উদ্যোক্তা ও উপজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেয়ার পরামর্শ দেন।

আলোচনা সভায় বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শামীমুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে সিনিয়র সচিব সিইটিপির বিভিন্ন অংশ সরেজমিন পরিদর্শন করেন এবং মেরামত কার্যক্রম জোরদারকরণে গুরুত্বারোপ করেন। সিইটিপির ল্যাবরেটরি পরিদর্শনকালে এটিকে আন্তজার্তিক মানমাত্রায় উন্নীতকরণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

উপকূলের ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

বিশ্ব বসতি দিবস ২০২৬: কতটা নিরাপদ ও বাসযোগ্য ঢাকা?

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করবে

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা

realme C100 Set to Bring All-round Durable Champion 8000mAh Titan Battery

অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০

মানিকগঞ্জে বাসচাপায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিহত

আজ বিশ্ব বসতি দিবস

বৃষ্টির পর তেঁতুলিয়ায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৮৯

সরকারি হাসপাতাল তদারকিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা