ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসী কর্মীদের জন্য আরও চার দেশের ফ্লাইটের ভাড়া কমালো বিমান বাংলাদেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৫, ১:০৬ বিকাল

Link Copied!

বিদেশগামী কর্মীদের জন্য সুখবর দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের যাত্রা আরও সাশ্রয়ী ও সহজ করতে চালু থাকা ওয়ার্কার ফেয়ার ভাড়ার মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। একই সঙ্গে যুক্ত করা হয়েছে চারটি নতুন রুট-সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার।

এর আগে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য নির্দিষ্ট RBD “T” ক্লাসে এই বিশেষ ভাড়া চালু ছিল। এখন থেকে সৌদি আরব ও মালয়েশিয়াসহ নতুন করে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার এই ছয়টি গন্তব্যে একই শ্রেণির টিকিটে বিশেষ রেয়াতি সুবিধা পাবেন একমুখী যাত্রার ক্ষেত্রে।

প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, প্রবাসীদের অবদান দেশের অর্থনীতিতে অনস্বীকার্য। তাদের যাত্রা আরও স্বস্তিদায়ক, সাশ্রয়ী ও নিরাপদ করতে ভবিষ্যতেও সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৮তম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু