ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সবার সহযোগিতায় পরিচ্ছন্ন ও আধুনিক ঢাকা গড়তে চায় ডিএনসিসি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ অগাস্ট ২০২৬, ৫:১১ বিকাল

Link Copied!

সবার সহযোগিতা নিয়ে রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মিরপুর-২ এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা বাস্তবায়নে ডিএনসিসি ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও মশামুক্ত নগরী গড়ে তুলতে স্কুল-কলেজকে সম্পৃক্ত করে প্রতি সপ্তাহে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শফিকুল ইসলাম খান বলেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে নগরী পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ কাজে প্রতিটি পাড়া-মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিককে এগিয়ে আসতে হবে।

তিনি নাগরিকদের যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, চলার পথে ব্যবহৃত টিস্যু, পানির বোতল বা ছোট কনটেইনার নির্দিষ্ট স্থানে ফেললে শহরের রাস্তাঘাট অনেক বেশি পরিচ্ছন্ন থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি পরিচ্ছন্নতা অভিযান সফল করতে ডিএনসিসিকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত