ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সন্তানরা বিদেশে, তাই বায়ুদূষণ নিয়ে কর্মকর্তাদের মাথাব্যথা নেই

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ নভেম্বর ২০২৩, ৫:৪১ বিকাল

Link Copied!

সন্তানরা থাকে বিদেশে, তাই দেশের বায়ুদূষণ নিয়ে পরিবেশ অধিদপ্তর ও ঢাকার দুই সিটি করপোরেশন কর্মকর্তাদের মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

কিছুদিন পর পরই বায়ুদূষণের শীর্ষে চলে আসছে রাজধানী ঢাকা। ‘বায়ুদূষণে রাজধানী ঢাকা শীর্ষে’— গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদ তাদের দৃষ্টি আকর্ষণ করেছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার (২৭ নভেম্বর) বায়ুদূষণ সংক্রান্ত রুল শুনানি হয়।

ঢাকার বায়ুদূষণ রোধে আদালতের ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা বেঁধে দিয়েছেন হাইকোর্ট। এসব নির্দেশনা বাস্তবায়নের পর আগামী দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তর, ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি কে. এম. কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্টের দেওয়া আদেশে বলা হয়, পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়া টায়ার পোড়ানো ও ব্যাটারির রিসাইক্লিং বন্ধ রয়েছে। এছাড়া ঢাকার পাশের চার জেলা গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করা; ঢাকায় বালু, ময়লা ও বর্জ্য বহনের সময় ট্রাকসহ সংশ্লিষ্ট যানবাহন ঢেকে চলাচল করার ব্যবস্থা নিশ্চিতসহ ৯ দফা নির্দেশনা দেওয়া হয়।

রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ জানান, এসব নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হলে ফেব্রুয়ারিতে বায়ু দূষণ কিছুটা কমতে শুরু করে। তবে বর্তমানে সবচেয়ে বেশি বায়ুদূষণের শহর হিসেবে গণমাধ্যমে আবারো ঢাকা শহর। তাই গত ১৫ নভেম্বর গণমাধ্যমে প্রতিবেদন যুক্ত করে আবেদন করা হয়। গণমাধ্যমে বায়ুদূষণের পরিস্থিতি সবার জন্য উদ্বেগজনক। পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে নাগরিকদের বেঁচে থাকার মৌলিক অধিকার খর্ব হতে পারে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা