ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

শিশুর দৃষ্টিশক্তি বাড়াতে পারে যেসব উপকারী খাবার

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৩০ সকাল

Link Copied!

 

শিশুদের চোখের সমস্যা কমাতে তাদের পুষ্টি সম্মত খাবার খাওয়ানোর বিকল্প নেই। তাছাড়াও তাদের দৃষ্টি শক্তি যাতে ভালো থাকে এজন্য ছোটবেলা থেকেই নজর রাখা প্রয়োজন। শিশুদের দৃষ্টি শক্তি বাড়াতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন বিশেষ কিছু খাবার। পাঠকদের উদ্দেশ্যে সেসব খাবারের কিছু তালিকা দেয়া হলো।

ড্রাই ফুটস: প্রত্যেকদিন শিশুকে খাওয়ান ড্রাই ফুটস। এটি খেলে তার শরীর ফিট থাকবে, চোখও ভালো থাকবে। কারণ এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই থাকে। এ কারণে শিশুদের নিয়মিত এই খাবার খাওয়ানো ভালো।

মাছ : শিশুর দৃষ্টিশক্তিকে বাড়াতে তাদেরকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিযুক্ত খাবার খাওয়ান। মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, এটি খেলে চোখ খুব ভালো থাকবে।

সাইট্রাস ফল: ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস ফল প্রতিদিন খাওয়া শিশুদের জন্য ভালো। এটি খেলে শিশুর চোখ ভালো থাকবে। সেই সঙ্গে দৃষ্টিশক্তি বাড়বে, তাছাড়াও ত্বক উজ্জ্বল হবে, হাড় আরোও মজবুত হবে।

ডিম: শিশুকে প্রতিদিন সকালবেলা ডিম খাওয়ান। ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে থাকা ভিটামিন চোখের স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে চোখের দৃষ্টি শক্তি বাড়ে। এমন কি রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ে।

শাক সবজি খাওয়ান : শিশুর চোখের জ্যোতি বাড়াতে শীতকালে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ান। কারণ এতে লুটেইনের মতো পুষ্টিগুণ থাকে। যা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা