ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. লাইফস্টাইল

শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হলে কী সমস্যা হয়?

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৩, ১২:৪৬ অপরাহ্ণ

Link Copied!

শরীরে হিমোগ্লোবিন মাত্রা সঠিক মাত্রায় না থাকলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। মূলত হিমোগ্লোবিন সারা শরীরে অক্সিজেনের সঠিকভাবে সঞ্চালনে সহায়তা করে।

তাই হিমোগ্লোবিনের ঘাটতি হলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তবে কোন কোন লক্ষণে বুঝবেন আপনি হিমোগ্লোবিনের সমস্যায় ভুগছেন-

১. অত্যন্ত ক্লান্তি লাগতে পারে। অল্প পরিশ্রমেই শরীর দুর্বল ও ক্লান্ত হয়ে পরে।

২. বুকে ব্যথা হয়। শ্বাস নিতে কষ্ট হতে পারে। এছাড়া হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যেতে পারে।

৩. মাথাব্যথা, ঝিম ধরা ও ত-পা ঠান্ডা হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে।

৪. নখ ভঙ্গুর হয়ে যায়, জিভে জ্বালা করে ও ত্বক ফ্যাকাশে হতে পারে।

এসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে আপনার হিমোগ্লোবিনে ঘাটতি হয়েছে। অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ওষুধের পাশাপাশি কিছু ফল ও সবজি আছে যা খেলে এমনিতেই আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে।

হিমোগ্লোবিনের ঘাটতি পূরণে কী খাবেন?

১. বেরি অর্থাৎ জাম জাতীয় ফলে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি। হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এই ফল।

২. বেদানার মধ্যে আছে ভরপুর আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার। এই তিন উপকরণই হিমোগ্লোবিনের মাত্রা ঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে।

৩. সাইট্রাস ফ্রুটস অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ ফল হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। ভিটামিন সি এর মাধ্যমে মানবদেহে আয়রন শোষণের পরিমাণ বাড়ে।

৪. সবুজ রঙের ফুলকপি বা ব্রকোলিরও আছে অনেক গুণ। এর মধ্যে আয়রন, ফোলেট ও ভিটামিন সি আছে যেগুলো হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখে।

৫. বিটরুট খেলে হিমোগ্লোবিনের মাত্রা ভালো থাকে। আয়রন, ফোলিক অ্যাসিড, পটাশিয়াম ও ফাইবার থাকে বিটরুটের মধ্যে। এগুলো হিমোগ্লোবিন সঠিক মাত্রায় বজায় রাখতে সাহায্য করে।

সূত্র : এবিপি লাইভ

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা