ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

শরীয়াহ ভিত্তিক ১০ হাজার কোটি টাকার সুকুক ইস্যু করছে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ সকাল

Link Copied!

সরকার ইসলামী পদ্ধতিতে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে। এই ঋণের জন্য ১০ বছর মেয়াদি ‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক-১’ ইস্যু করা হচ্ছে, যার মুনাফার হার ৯ দশমিক ৭৫ শতাংশ নির্ধারিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে গত ৭ ও ৮ জানুয়ারি শরীয়াহ অ্যাডভাইজরি কমিটি সুকুক ইস্যু সংক্রান্ত সভা করে। সভায় সদস্যরা ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যু করার বিষয়ে একমত হন।

সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদফতরের সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কিছু নির্দিষ্ট ট্রেন সেবা এই সুকুকের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। সুকুকটি প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি ব্যাংকের কাছে ইস্যু করা হবে। সরকার আগামী বুধবার (১৪ জানুয়ারি) ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে।

সম্প্রতি পাঁচটি ব্যাংক একীভূত হয়ে তৈরি হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ারের বাকি ১৫ হাজার কোটি। ব্যাংকের অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত