ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

রূপালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অক্টোবর ২০২৩, ৫:০৯ বিকাল

Link Copied!

প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করেছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড। আজ বুধবার ব্যাংকটির মতিঝিলস্থ রূপালী সদন কর্পোরেট শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

রূপালী সদন কর্পোরেট ও পুরানা পল্টন কর্পোরেট শাখাসহ মোট ১১টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে রূপালী ব্যাংকের গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ইসলামী শরিয়াহ বোর্ডের ভাইস চেয়ারম্যান মাওলানা শরীফ মো. আবু হানিফ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় তিনি বলেন,ব্যাংকের বিদ্যমান গ্রাহকদের একাংশের আগ্রহের প্রেক্ষিতে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ও জনপ্রিয় এই ব্যাংকিং সুবিধা নিয়ে রূপালী ব্যাংক এগিয়ে এসেছে। এ বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের  নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, তাহমিনা আখতার ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ,
তানভীর হাছনাইন মইন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২