ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

রূপালী ব্যাংকের ১২০০ কোটি বন্ড পুঁজিবাজারে অনুমোদন

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ ডিসেম্বর ২০২৩, ৮:৪১ বিকাল

Link Copied!

রাষ্ট্রায়াত্ত্ব রূপালী ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকা মূল্যের বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।পুঁজিবাজার থেকে ব্যাংকটি বন্ড ছেড়ে এই অর্থ সংগ্রহ করবে।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সভাপতিত্বে  ৮৯২তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপালী ব্যাংকের এই বন্ডের প্রতি ইউনিট মূল্য হবে ১ কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে তোলা অর্থ রূপালী ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকটির এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে  ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী এবং আইনানুগ যোগ্য বিনিয়োকারীদের মাঝে ইস্যু করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট