ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জুন ২০২৬, ৫:৪৭ বিকাল

Link Copied!

দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের মধ্যে একটি ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন,২০২৬) রাজধানীর দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে আকিজ অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আমিন উদ্দিন বলেন, সরকারি ও বেসরকারি খাতের দুইটি শক্তিশালী ব্র্যান্ডের সমন্বয়ে গড়ে ওঠা এ উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।

এ সময় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, এই সেবাটি অচিরেই দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ডিজিটাল আর্থিক সেবায় পরিণত হবে। তিনি আরও উল্লেখ করেন, রূপালী ব্যাংক ২০১৬ সালে সরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে এবং ২০২৫ সাল থেকে নিজস্ব প্রযুক্তিতে ‘রূপালীক্যাশ’ নামে এর কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মামুনুর রহমান উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে একযোগে কাজ করবে। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত