ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

রাসিকের ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুলাই ২০২৩, ৯:০২ সকাল

Link Copied!

রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এ সময় এডিস মশা ও লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টায় পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সচিব মো. মশিউর রহমান।

শনিবার নগর ভবন হতে স্টেশন ভাংড়ি পট্টি হয়ে পদ্মা আবাাসিক হয়ে উপভদ্র হয়ে দড়িখরবনা উপশহর সড়ক হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এডিস মশা ও মশার লার্ভা পাওয়ায় পদ্মা আবাসিক এলাকার আদ দ্বীন প্রোপ্রাটিজ এবং বাবুল ফিলিং স্টেশনকে দণ্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন,২০০৯ এর ৯২(৭) ধারায় তিন জনকে ১১হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের জেলা কিটতত্ববিদ উম্মে হাবিবা, কিটতত্বীয় টেকনিশিয়ান মো. আব্দুল বারী, রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা (মনিটরিং) সৈয়দ জুবায়ের হোসেন মুন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ম্যাজিস্ট্রেট শাখার বেঞ্চ সহকারী হাবিবুর রহমান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে