ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাত ১০টার পরও চলবে মেট্রোরেল, যুক্ত হচ্ছে নতুন ১০ ট্রিপ

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৮ বিকাল

Link Copied!

রাজধানীবাসীর যাতায়াত সুবিধা বাড়াতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলে আরও ১০টি নতুন ট্রিপ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এতে প্রতিদিন অতিরিক্ত প্রায় ২৩ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে।

পরিকল্পনা অনুযায়ী, সকাল ৬টা ৩০ মিনিটে নিরাপত্তা পরীক্ষার দ্বিতীয় ‘সুইপিং ট্রেন’ থেকেই যাত্রীবাহী প্রথম ট্রিপ শুরু হবে, যেখানে শুধুমাত্র এমআরটি পাস ও র‌্যাপিড পাসধারী যাত্রী ভ্রমণ করতে পারবেন। রাতের বেলাতেও আরও ৬টি ট্রিপ যোগ হবে। বর্তমানে শেষ ট্রেন উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে। নতুন সূচিতে উত্তরা থেকে রাত ৯টা ১০, ৯টা ২০ ও ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ৯টা ৫০, ১০টা ও ১০টা ১০ মিনিটে ট্রেন ছাড়বে।

বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার লাখ যাত্রী মেট্রোরেলে চলাচল করেন, বিশেষ দিনে এই সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে যায়। তবে ট্রেনের কোচ সংখ্যা নির্দিষ্ট থাকায় যাত্রী চাপ সামলাতে বাড়তি ট্রিপের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রিপ বাড়ানোর চেয়ে কোচ বাড়ানো বেশি কার্যকর হবে। কারণ ট্রেন চলাচল বাড়ালে বিদ্যুৎ ও পরিচালন ব্যয়ও বাড়বে, যা মেট্রোরেলের জন্য লাভজনক নাও হতে পারে।

ডিএমটিসিএল-এর মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, বিষয়টি এখনও স্টাডি পর্যায়ে আছে। স্টাডি শেষ হলে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People

যুবাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ

মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে বহুমুখী উদ্যোগ: ইউজিসি সদস্য

Give Police Limited Power to Fine Smokers on Public Transport

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে