ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬, ১২:৪৮ বিকাল

Link Copied!

রাজশাহীতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং সরবরাহ নিশ্চিত করতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের এনেক্স ভবনের সিটি হলরুমে আধুনিক কসাইখানা নির্মাণ বিষয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত আধুনিক মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের আগে নিবন্ধিত ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে। ধর্মীয় বিধান অনুযায়ী ইমামের উপস্থিতিতে হালাল পদ্ধতিতে পশু জবাই সম্পন্ন হবে এবং আধুনিক পরীক্ষাগারে মাংসের গুণগত মান ও নিরাপত্তা যাচাই করা হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পশুর কোনো অংশই অপচয় হতে দেওয়া হবে না।

তিনি বলেন, পশুর উপজাতসমূহ প্রক্রিয়াজাত ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হবে, যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। এসময় তিনি রাজশাহীর ঐতিহ্য ও সমৃদ্ধি অক্ষুণ্ন রেখে এটিকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো: বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার গাজীউর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম।

Facebook Comments Box

আরও পড়ুন

না ফেরার দেশে বন্যপ্রাণী সংরক্ষণবিদ সিতেশ রঞ্জন দেব

বন্যাদুর্গতদের পুনর্বাসনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

জুনে সড়ক, রেল ও নৌপথে ৫৯০ দুর্ঘটনায় নিহত ৫১৩ জন

কম খরচে হজ ফ্লাইটের প্রস্তাব ইউএস-বাংলার

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ

১ আগস্ট থেকে শুরু টাইফয়েড টিকাদান কর্মসূচি

বিশ্বের সপ্তম বৃহৎ উৎপাদক হয়েও কেন আম আমদানি করে বাংলাদেশ?

কেনিয়ার ৭৮ বিলিয়ন শিলিং ঋণ ছাড়ে বিলম্ব, ব্যয় পরিকল্পনা চাইল বিশ্বব্যাংক

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

ভারী বৃষ্টি নিয়ে সুখবর, তবে দিল দুঃসংবাদও

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রতিমন্ত্রীর

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস