ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. নিরাপদ খাদ্য

রাজধানীর পানিতে মলের জীবাণু!

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ নভেম্বর ২০২৩, ৬:১৪ বিকাল

Link Copied!

ঢাকা ওয়াসার পানিতে আবার মলের জীবাণু! রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুরের বাসা-বাড়ির ৪০ ভাগ পানিতে মানুষের মলের জীবাণু পাওয়া গেছে।  জানিয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট।

এমন দূষিত পানি পান করাসহ দৈনন্দিন কাজে ব্যবহার করছেন সাধারণ নগরবাসী। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণায় এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। এ জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।  খবরের সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিলিভিশন অনলাইন।

সংগৃহিত পানিতে তিন ধরনের ব্যাকটেরিয়া পেয়েছেন গবেষকরা। এসব জীবাণু আসে মানুষের মল থেকে। ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস ও অ্যামিবিয়াসিস রোগের কারণ এসব ব্যাকটেরিয়া।

পানির মান পরীক্ষা করতে মিরপুর ও যাত্রাবাড়ীর বিভিন্ন বাসা-বাড়ি থেকে পানির ১৫০টি নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। ২০২২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত সংগ্রহ করা হয় নমুনা। তাতে গবেষকরা ৩০ ভাগ খাওয়ার পানির পাত্রে ব্যাকটেরিয়া পেয়েছেন। সবচেয়ে বেশি ৭৫ ভাগ পানির ট্যাঙ্কিতেই পাওয়া গেছে জীবাণু।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণায়, যাত্রাবাড়ী ও মিরপুর এলাকার বাসা-বাড়ির খাওয়ার পানিতে ৩০ ভাগ, রান্নাঘরের পানিতে ২৫ ভাগ, গোসলের পানিতে ৪৫ ভাগ এবং ট্যাঙ্কির ৭৫ ভাগ পানিতে মলের জীবাণু মিলেছে।  ঝুঁকি এড়াতে সরাসরি পানি পান না করে পরিশোধন করা পানি পানের পরামর্শ গবেষকদের।

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা