ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুন ২০২৪, ২:২৪ বিকাল

Link Copied!

রাজধানীতে পৃথক জায়গায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার সকালের দিকে এ দুটো দুর্ঘটনা ঘটে রাজধানীর খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায়।

দুর্ঘটনায় নিহত ওই দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ এ নিয়ে কাজ করছে।

ঢাকা রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মার্মা জানান, শনিবার ভোরে খিলক্ষেত বাজারের কাছে রেলগেট এলাকায় কমলাপুরগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বয়স ২৫ থেকে ৩০ এর আশপাশে হবে।

এছাড়া শুক্রবার রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় দি-মেরিডিয়ান সুইচ গেইট সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ৩০ এর আশপাশে হবে।

এএসআই জানান, পুলিশ সংবাদ পেয়ে মরদেহ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

বিমানঘাঁটিতে চীনের গাড়ি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে মিসর, পার্লামেন্টে অনুমোদন

সিরিয়ায় প্রথম জাতীয় ল্যান্ডমাইন ম্যাপ উন্মোচনের উদ্যোগ

DMP-GRSP organized Capacity building workshop on Road Crash Investigation

রোড ক্র্যাশ তদন্তে ডিএমপির ১০ সদস্যের দক্ষ দল গঠনের উদ্যোগ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে রোগ ঠেকানো কঠিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু