ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজধানীতে আতঙ্ক, গাড়ি চলাচলে তুলনামূলক স্বস্তি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ

Link Copied!

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার পর রাজধানীতে আতঙ্ক বিরাজ করলেও সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে ঢাকা শহরের বিভিন্ন সড়কে ‘কমপ্লিট শাটডাউন’ কার্যক্রমের প্রভাব কিছুটা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা বেড়েছে। বাড্ডা, মিরপুর, রামপুরা, মালিবাগ, পল্টন ও গুলিস্তান এলাকায় মাঝে মাঝে সাময়িক যানজটও সৃষ্টি হয়েছে।

গাড়ি চালক ও যাত্রীরা জানান, সাধারণ সময়ে এই সময় ঢাকার সড়কগুলো ভিড় হয়। আজ গাড়ির সংখ্যা কিছুটা কম থাকলেও যান চলাচল স্বাভাবিক থাকায় দৈনন্দিন কার্যক্রম প্রভাবিত হয়নি।

মালিবাগ রেলগেট থেকে নতুনবাজারে আসা বেসরকারি চাকরিজীবী আরিফ হাসান বলেন, “সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক থাকায় অফিসে সময়মতো পৌঁছাতে পেরেছি। তবে নিরাপত্তা ও শাটডাউনকে কেন্দ্র করে কিছুটা আতঙ্ক ছিল।”

ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, “যান চলাচল স্বাভাবিক থাকলেও আমরা সতর্ক ছিলাম। কিছু জায়গায় সাময়িক জট দেখা গেছে। তবে রায়ের কারণে সবার মধ্যে আতঙ্ক ছিল।”

পুলিশ জানিয়েছে, সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ সচেতন থাকলে বড় অসুবিধা হবে না। হাইকোর্ট, ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিরপুর এলাকায় রিকশা, বাস ও অটোরিকশার স্বাভাবিক চলাচল চলছে। মিরপুর-১০ এলাকার দোকানি বেলাল হোসেন বলেন, “সকাল থেকে বেচাকেনাও স্বাভাবিক। পুলিশের উপস্থিতি আতঙ্ক কমিয়েছে।”

মিরপুর-১১ এলাকার বাসিন্দা গোলাম রফিক জানান, “আওয়ামী লীগের কোনো সমর্থক রাস্তায় নামেনি। তাই সবকিছু স্বাভাবিক চলছে। বাজারও করে নিয়ে এসেছি।”

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি