ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জানুয়ারী ২০২৪, ৯:৫২ সকাল

Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বুধবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ।

জনসভা উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত কিছু এলাকার রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে।

সম্ভাব্য ডাইভারশন পয়েন্ট

১. কাঁটাবন ক্রসিং
২.হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং
৩. মৎস্য ভবন ক্রসিং
৪. দোয়েল চত্বর ক্রসিং
৫. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার
৬. জগন্নাথ হল ক্রসিং
৭. ভাস্কর্য ক্রসিং
৮. ভিসি বাংলো ক্রসিং

এ অবস্থায় নগরবাসীকে উপর্যুক্ত এলাকা বা রোড পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ট্রাফিক বিভাগ।

আগত গাড়ি যেসব এলাকায় পার্কিং করবে

মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি); মলচত্ত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।

Facebook Comments Box

আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক