ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ

যুক্তরাজ্যে ‘সিগারেটমুক্ত প্রজন্ম’ গড়তে ঐতিহাসিক বিল পাস

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ এপ্রিল ২০২৬, ১:১৭ অপরাহ্ণ

Link Copied!

যুক্তরাজ্যের সংসদে পাস হয়েছে যুগান্তকারী তামাক ও ভেপ বিল, যার মাধ্যমে দেশটিতে ধীরে ধীরে একটি “সিগারেটমুক্ত প্রজন্ম” গঠনের পথ তৈরি হচ্ছে।

নতুন আইন অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারির পরে জন্ম নেওয়া কারও কাছে জীবনের কোনো সময়েই তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। এর ফলে ১৭ বছর বা তার কম বয়সীদের জন্য ধূমপান ও তামাক ক্রয় কার্যত স্থায়ীভাবে নিষিদ্ধ হলো।

বুধবার (২২ এপ্রিল) কমন্স ও লর্ডস—উভয় কক্ষই বিলটির চূড়ান্ত খসড়ায় একমত হয়। এখন এটি রাজকীয় অনুমোদন পেলেই কার্যকর হবে। আইন কার্যকর হলে মন্ত্রীরা তামাক, ভেপিং ও নিকোটিন পণ্যের স্বাদ, প্যাকেজিং এবং বিপণন নিয়ন্ত্রণে নতুন ক্ষমতা পাবেন।

নতুন বিধিনিষেধে শিশু বহনকারী গাড়ি, স্কুলের আশপাশ, খেলার মাঠ ও হাসপাতালের বাইরে ভেপিং নিষিদ্ধ করা হবে। তবে ধূমপান ছাড়তে আগ্রহীদের সুবিধার্থে হাসপাতালের নির্ধারিত কিছু এলাকায় ভেপিংয়ের সুযোগ রাখা হয়েছে।

তবে পাব গার্ডেন, সমুদ্র সৈকত, ব্যক্তিগত আঙিনা ও বাসাবাড়িতে ধূমপান ও ভেপিংয়ের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।

যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই পদক্ষেপকে “জাতির স্বাস্থ্যের জন্য ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে উল্লেখ করে বলেন, এটি জীবন বাঁচাবে এবং জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ কমাবে।

লর্ডসে স্বাস্থ্যমন্ত্রী ব্যারনেস মেরন বলেন, এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য হস্তক্ষেপ, যা ভবিষ্যৎ প্রজন্মকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে।

বিশেষজ্ঞদের মতে, এই আইন কার্যকর হলে ধূমপানজনিত মৃত্যু, অসুস্থতা ও স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

বটতলীতে ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আবারও বটবৃক্ষ রোপণ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

টানা দ্বিতীয় দফায় আবারও কমল স্বর্ণের দাম

vivo Empowers Students Through Nationwide University Photography Contest