ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

যশোরে ৩০ হাজার ৬৯২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুলাই ২০২৪, ১১:২৬ সকাল

Link Copied!

এ বছর বোরো মওসুমে যশোর জেলার ৮ উপজেলায় সরকারিভাবে ৩০ হাজার ৬৯২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। নিবন্ধিন চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে চাল কেনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলায় ৯ হাজার ৭শ’৮ মেট্রিক টন চাল,মণিরামপুর উপজেলায় ২ হাজার ২শ’ ১৭ টন, কেশবপুর উপজেলায় ৯ শ’২৮ টন, অভয়নগর উপজেলায় ৬ হাজার ৬২ টন,ঝিকরগাছা উপজেলায় ১হাজার ৪শ’ ৩৪ টন, শার্শা উপজেলায় ৮ হাজার ৬৮ টন, বাঘারপাড়া উপজেলায় ১ হাজার ৩৪ টন এবং চৌগাছা উপজেলায় ১ হাজার ২শ’ ৩৯ মেট্রিক টন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা। গত মে মাসের ৭ তারিখ থেকে শুরু হওয়া সংগ্রহ অভিযান আগামি ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬০ হাজার হেক্টর ৫শ’ হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ধানের আবাদ হয়েছে ১ লাখ ৬০ হাজার হেক্টর ৬৭৫ হেক্টর জমিতে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেফাউর রহমান জানান, নিবন্ধিত মিল মালিকরা যাতে সরাসরি সরকারি খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে চাল বিক্রি করতে পারেন সেজন্য ব্যাপক প্রচার প্রচারণা চলানো হয়েছে। এ জেলায় সরকারি খাদ্য গুদামে বোরো মওসুমের চাল দিতে মোট ১৫১ জন মিলার চুক্তি সম্পন্ন করেছেন বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা