ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

প্রতিবেদক
admin
২৩ মে ২০২৪, ৪:৪৩ অপরাহ্ণ

Link Copied!

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ (২৩ মে) বৃহস্পতিবার সকালে নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল মিলনায়তনে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন করানোর মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।

আগামী ২৯ মে বুধবার পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকার বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে সিটি কর্পোরেশন এলাকার ৫ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী ও স্কুল বহির্ভূত ১ লাখ ১৫ হাজার শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. চান মিয়া, কাউন্সিলর শীতল সরকার ও হামিদা পারভীন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীবসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ