ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

মৎস্য খাতে রপ্তানি বৃদ্ধিতে কাজ করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অগাস্ট ২০২৪, ৮:৪৭ সকাল

Link Copied!

মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বৈদেশিক আয় বাড়ানোর জন্য মাছের উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ নৌ পুলিশের সহযোগিতায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান বলেন, মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ফলে আমরা মাছ রপ্তানি করছি। এখন আমাদের লক্ষ্য রপ্তানি আয় বাড়ানো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মাছ হবে আমাদের দ্বিতীয় প্রধান অর্থনৈতিক মুদ্রা অর্জনের খাত। সে লক্ষ্যে কাজ করছে সরকার। সকল নদী, নালা, খাল ও বিল মাছ চাষের আওতায় আনতে হবে। পুরাতন ও পরিত্যক্ত পঁচা ডোবা, পুকুর সংস্কারের উদ্যোগ নেয়া হবে যাতে মাছের উৎপাদন আমরা কাঙ্খিত পর্যায়ে নিয়ে যেতে পারি।

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারণ করে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে জানিয়ে মৎস্য মন্ত্রী বলেন, আমাদের মাছে চাষের উপযোগী যতো স্থান আছে তা খুঁজে বের করে মাছ চাষের আওতায় আনতে হবে। তাহলেই ২০৩০ সালে ৬৫ লক্ষ মেট্রিকটন মাছ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা আমরা অর্জন করতে পারবো।

তিনি নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর কারেন্ট জাল, বেহুন্দী জাল, চায়না জালের ব্যবহার বন্ধের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে জনগণকে সচেতন করা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।

মন্ত্রী জানান, এবছর মৎস্য খাতে অবদানের স্বীকৃতি স্বরূপ ৭টি ক্যাটাগরিতে ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৪ প্রদান করা হয়েছে। যার মধ্যে স্বর্ণ পদক ৬টি, রৌপ্য পদক ৮টি ও ৮টি ব্রোঞ্জপদক রয়েছে। এ পুরস্কার প্রদানের ফলে মাছ চাষে উদ্যোক্তা ও মৎস্য চাষীরা অনুপ্রাণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান শেষে মন্ত্রী মৎস্য খাতে সরকারের বিভিন্ন অর্জন এবং সচেতনতা ও উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে সজ্জিত বর্ণাঢ্য নৌ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ূম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মোহসেনা বেগম তনু ও বাংলাদেশ নৌপুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা