ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মুগদা হাসপাতালে আরও ১৫৯ ডেঙ্গুরোগী ভর্তি, মৃত্যু ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অগাস্ট ২০২৩, ৩:৫৭ বিকাল

Link Copied!

দেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। এ অবস্থায় সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১৫৯ জন, মারা গেছেন ৪ জন।

আজ মঙ্গলবার (১ আগস্ট) মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এ তথ্য জানিয়েছে।

হাসপাতালের তথ্যে জানা যায়, গতকাল পর্যন্ত হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি ছিল ৫১৮ জন। ২৪ ঘণ্টায় ১৮৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় বর্তমানে ডেঙ্গু রোগী আছে ৪৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় মুগদা মেডিকেলে নতুন ৪ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এ বছর জানুয়ারির ১ তারিখ থেকে ১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এ হাসপাতালেই মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে। এছাড়া হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৫৯৮৬ জন রোগী।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪৪০ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু