ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরে মতবিনিময়

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৪, ১১:১৩ সকাল

Link Copied!

প্রকৃত জেলে ছাড়া অন্য কেউ সরকারি প্রণোদনা পাবে না। শুধু তাই নয়, বিগত দিনে যাচাই-বাছাই ছাড়া যাদের নাম জেলে তালিকায় নেওয়া হয়েছে। এখন থেকে তাদেরকে চিহ্নিত করে বাদ দেওয়া হবে। সোমবার (৭ অক্টোবর) রাতে চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ টাস্কফোর্স কমিটির সঙ্গে মৎস্য ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন।

জেলা প্রশাসক বলেন, ‘মা ইলিশ সংরক্ষণের ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে চললে কাউকেই হয়রানি করা হবে না। এসময় নদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবে। তাদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য বিভাগের কর্মকর্তারাও দায়িত্ব পালন করবেন। মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে এর পরবর্তী সুফল জেলেরাই পাবেন।’

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, অতিথি জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শবেবরাত প্রমুখ।

প্রসঙ্গত, প্রজনন মৌসুম শুরু হওয়ায় মা ইলিশ রক্ষায় আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এসময় এসব এলাকায় ইলিশ ধরা, পরিবহন, মজুত নিষিদ্ধ করা হয়। আর নিষেধাজ্ঞার ২২ দিন বেকার জেলে যারা সরকার তালিকা রয়েছেন। তাদের খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি হারে চাল আগামী ১১ অক্টোবরের মধ্যে বরাদ্দ দেয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা