ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৫

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ ডিসেম্বর ২০২৪, ৪:৪৯ বিকাল

Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে পুলিশ ও সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। এ সময় দুই জন ব্যতীত অন্যদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতদের মধ্যে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের সিএনজি অটোরিকশার চালক শাহিন মিয়া (২৪) ও যাত্রী রাজন মিয়ার(২২) পরিচয় শনাক্ত করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। অপর তিনজন নারীর পরিচয় সনাক্তে মরদেহগুলো ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকা থেকে তিন নারী ও এক পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ভৈরবের দিকে আসছিল। এসময়, ঢাকা থেকে আসা দুটি কাভার্ডভ্যান ব্রহ্মপুত্র সেতুর ওপর দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে, অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ ৫জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

এই দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।

ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আল আমিন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম উদ্ধার অভিযান করে, লাশগুলো ভৈরব হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, দুটি কাভার্ডভ্যান আটক করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে, চালক পালিয়ে গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা