ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ব্রাজিলে ডেঙ্গুর গণটিকা কার্যক্রম শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জানুয়ারী ২০২৪, ৩:৫৩ বিকাল

Link Copied!

ডেঙ্গু প্রতিরোধে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিকা ‘কিউডেঙ্গা’ দেওয়া হচ্ছে ব্রাজিলে। স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) দেশটির মাতো গ্রোসো ডো সুল রাজ্যে ডোরাডোস শহরে এই কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে এই টিকার অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডোরাডোস শহর কর্তৃপক্ষ জানিয়েছে, গণটিকা কার্যক্রম উদ্যোগের লক্ষ্য হলো শহরের ৪ থেকে ৫৯ বছর বয়সী প্রায় দেড় লাখ বাসিন্দাকে টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে শহরে টিকার ৯০ হাজার ডোজ বিতরণ শুরু হয়েছে। টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে তিন মাসের মধ্যে।

বিশ্বজুড়ে বাড়ছে করোনা, দেশে একদিনে আক্রান্ত ১০

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমিত সরবরাহের কারণে ভ্যাকসিনটি প্রাথমিকভাবে দেশব্যাপী ব্যাপক হারে ব্যবহার করা হবে না। তার পরিবর্তে এটি অগ্রাধিকারের ভিত্তিতে গোষ্ঠী ও অঞ্চলগুলোতে ফোকাস করবে। আর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নভেম্বরের মধ্যে এই ভ্যাকসিনের আরও প্রায় ৫০ লাখ ডোজ পাওয়ার আশা করছে ব্রাজিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ব্রাজিলে ২০২৩ সালে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ লাখ। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৮ শতাংশ বেশি। এই সময়ের মধ্যে সংক্রমণের কারণে মৃতের সংখ্যা ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা সংক্রমণ বাড়ায় নজরদারি বাড়ানোর আহ্বান

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে নানা লক্ষণ দেখা যায়। এর মধ্যে রয়েছে দুর্বলতা, তন্দ্রা, খাবারে অরুচি, বমি ও ডায়রিয়া।

Facebook Comments Box

আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক