ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

ব্যাংক খাতে বিপর্যয়: খেলাপি ঋণ ৬.৪৪ লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ । ২৮০ জন

বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ নতুন উচ্চতায় পৌঁছেছে। সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা ছাড়িয়েছে, যা বিতরণকৃত মোট ঋণের ৩৫.৭৩ শতাংশ।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। সেপ্টেম্বর শেষে মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। এর আগে, জুন শেষে এই পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৫ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসে খেলাপি ঋণ বৃদ্ধির হার হয়েছে ১.৩৩ শতাংশ।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৪ হাজার ২৩১ কোটি টাকা। সংরক্ষিত প্রভিশন রয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৬৬ কোটি টাকা। একই সময়ে ঋণের সুদ স্থগিত করা হয়েছে ৯৮ হাজার ৩৪৩ কোটি টাকা।

মোট বিতরণকৃত ঋণের পরিমাণ সেপ্টেম্বর পর্যন্ত ছিল ১৮ লাখ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক জানাচ্ছে, ঋণের এই হালনাগাদ তথ্য সঠিক চিত্র উন্মোচনের মাধ্যমে খাতটিতে সুশাসন ফেরানোর প্রচেষ্টাকে সহায়তা করবে।