ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ব্যাংকিং খাতে সুরক্ষা জোরদারে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ–২০২৫’ জারি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ নভেম্বর ২০২৫, ১০:৪৪ সকাল

Link Copied!

দেশের ব্যাংকিং খাতে আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং আর্থিক ব্যবস্থায় স্থিতিশীলতা জোরদার করতে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতাবলে প্রণীত এ অধ্যাদেশের ফলে ‘ব্যাংক আমানত বিমা আইন, ২০০০’ বাতিল হয়ে নতুন কাঠামো কার্যকর হলো।

রোববার (২৩ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাদেশ অনুযায়ী, ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে থাকা আমানত নির্ধারিত সীমার মধ্যে সুরক্ষিত থাকবে এবং প্রয়োজনে তা ফেরত নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি পৃথক ‘আমানত সুরক্ষা বিভাগ’ গঠন করা হবে। বিভাগটি প্রিমিয়াম সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা, সদস্য প্রতিষ্ঠান পরিদর্শন, সুরক্ষিত আমানত পরিশোধ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

এতে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুটি পৃথক আমানত সুরক্ষা তহবিল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রিমিয়াম, জরিমানা, বিনিয়োগ আয়সহ অনুমোদিত অন্যান্য উৎস থেকে এসব তহবিল পরিচালিত হবে। তহবিলের প্রশাসনিক দায়িত্ব পালন করবে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ, যা ট্রাস্টি বোর্ড হিসেবে কাজ করবে।

নতুন লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিকে নির্ধারিত হারে প্রারম্ভিক প্রিমিয়াম জমা দিতে হবে। সব ব্যাংক কোম্পানি স্বয়ংক্রিয়ভাবে সদস্য হলেও ফাইন্যান্স কোম্পানিগুলো ২০২৮ সালের ১ জুলাই থেকে সদস্যপদে অন্তর্ভুক্ত হবে। ঝুঁকিভিত্তিক প্রিমিয়াম ত্রৈমাসিকভিত্তিক আদায়ের বিধানও রাখা হয়েছে।

তবে সরকারি, বিদেশি ও আন্তর্জাতিক সংস্থার কিছু নির্দিষ্ট শ্রেণির আমানত এই সুরক্ষার আওতার বাইরে থাকবে। সাধারণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আমানতকে সুরক্ষাযোগ্য হিসেবে বিবেচনা করা হবে এবং নির্ধারিত সীমার মধ্যে সুরক্ষা পাওয়া যাবে।

অবসায়ন বা রেজুলেশনের ক্ষেত্রে কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির সুরক্ষিত আমানত সরাসরি ফেরত দেবে আমানত সুরক্ষা বিভাগ। প্রয়োজনে রেজুলেশন কর্তৃপক্ষের মাধ্যমে ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা বা তৃতীয় পক্ষের কাছে সম্পদ হস্তান্তরের ব্যবস্থাও করা যাবে।

এ ছাড়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশি–বিদেশি নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই, তথ্য বিনিময় ও কারিগরি সহায়তা নেওয়ার ক্ষমতাও বাংলাদেশ ব্যাংককে প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন অধ্যাদেশ কার্যকর হলে আর্থিক খাতে ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী হবে এবং আমানতকারীদের আস্থা আরও বাড়বে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত