ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, কমতে পারে ঢাকার তাপমাত্রা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ১১:২৫ সকাল

Link Copied!

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দমকা হাওয়াসহ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বুধবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১১ মিনিটে।

Facebook Comments Box

আরও পড়ুন

Basumati Agro Introduces New Opportunities in Agribusiness with Swarnobhumi

কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি

উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন পূরণের তাগিদ ভারতের

কক্সবাজারে অবকাঠামো তৈরিতে রোহিঙ্গা নারীদের দৃষ্টান্ত স্থাপন

কৃষকের সঙ্গে আলোচনা করে আমনের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণের দাবি ২৯ নাগরিকের

অকটেন-ডিজেলে পরিমাপে কারচুপি, কাফরুলে পাম্পকে জরিমানা

কপ৩১ সম্মেলনে বৈদ্যতায়নে ১৫,৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ

জলবায়ু প্রতিবেদনের জট কাটাতে আইপিসিসি প্রধানের আহ্বান

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে জোর দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা