ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ নভেম্বর ২০২৩, ১:০৭ বিকাল

Link Copied!

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে শুক্রবার সারাদেশে দিনভর বৃষ্টি হয়েছে। এতে ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে, দূষণ মাত্রার দিক থেকে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টা ৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ৪০৩ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির স্কোর ৩২৩ অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি এবং চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ।

অন্যদিকে, রাজধানী ঢাকা অবস্থান ৫৯ তম। এর অর্থ দাঁড়ায় ঢাকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

Call to Reform Global Climate Finance Framework for Climate Justice at COP31

জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো পরিবর্তনের দাবি কপ-৩১-এ

Basumati Agro Introduces New Opportunities in Agribusiness with Swarnobhumi

কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি

উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন পূরণের তাগিদ ভারতের

কক্সবাজারে অবকাঠামো তৈরিতে রোহিঙ্গা নারীদের দৃষ্টান্ত স্থাপন

কৃষকের সঙ্গে আলোচনা করে আমনের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণের দাবি ২৯ নাগরিকের

অকটেন-ডিজেলে পরিমাপে কারচুপি, কাফরুলে পাম্পকে জরিমানা

কপ৩১ সম্মেলনে বৈদ্যতায়নে ১৫,৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ

জলবায়ু প্রতিবেদনের জট কাটাতে আইপিসিসি প্রধানের আহ্বান

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে জোর দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু